মেহেরপুর পৌর মেয়রকে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হত্যার হুমকি

মেহেরপুর প্রতিনিধি
১৬ জুন ২০১৬, ১৬:০৬আপডেট : ১৬ জুন ২০১৬, ১৬:০৭

মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুকে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ হুমকি বার্তা পাঠানো হয়। রাজধানীর ধানমণ্ডি এলাকার ঝিগাতলা থেকে রনি নামে এক ব্যক্তি এ হুমকি পাঠিয়েছেন। সেখানে প্রেরকের একটি মোবাইল নম্বর দেওয়া আছে। নম্বরটি হলো ০১৭১২৪৪৭৯৮৯২ । খামের ভিতর একটি কাফনের কাপড় ও একটি বাঁশকাগজের খামে চিঠি ছিল।

চিঠিতে লেখা রয়েছে “মতু তোমায় সালাম/ হে মেহেরপুরের মেয়র আগামী রোজার ঈদ তোমার জীবনের শেষ ঈদ। ওইদিন ঈদগাতেই তোমাকে মেরে ফেলা হবে। আর ওই দিনই তোমার জানাজা হবে ওই মাঠে । উপরে গিয়ে মেয়রগিরি করবা। কোনও নিরাপত্তা পুলিশ দিতে পারবে না। সেই ব্যবস্থা আমরা করব। এমপিকে টাকা দিয়েছো তা তোমার কোনও কাজে লাগবে না। তোমার কাউন্সিলররাও আমাদের সাথে জড়িত। তুমি কোথায় যাবা, কাফনের কাপড় পাঠিয়ে দিলাম। সালাম হে মেয়র তোমায়। আমাদের কার্যক্রম প্রায় শেষ। তোমার লোকজনই তোমাকে ঈদ গায়ে মারবে। শেষ ইবাদত করে নাও। এসপি পুলিশ তোমার নিরাপত্তা দিতে পারবে না। তুমি বাড়িতেও পুলিশ বসাও। মৃত্যু তোমার আসবে। সাংবাদিক সম্মেলন করে বদনাম দাও। অপেক্ষায় থাকো তুমি। আমরাও থাকি। দেখা হবে ওই দিন ঈদগাঁয়ে। ”

এ ব্যাপারে মেয়র মোতাছিম বিল্লাহ মতু বলেন, সকালে ঢাকা থেকে অফিসে এসেই সুন্দরবন কুরিয়ারের খাম খুলে কাফনের কাপড় ও হুমকির চিঠি পাই। পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি। মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 মোতাছিম বিল্লাহ মতু পরপর তিনবার চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বলেন, হুমকির বিষয়টি জেনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: 

প্রকাশক টুটুল হত্যাচেষ্টাকারী সন্দেহে গ্রেফতার ১

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের