মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: প্রধান আসামি ছাত্রলীগ নেতা জামিনে মুক্ত

মাগুরা প্রতিনিধি
২১ জুন ২০১৬, ২১:০১আপডেট : ২২ জুন ২০১৬, ০৯:৪৯

সুরাইয়া মাগুরার সেই আলোচিত মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান আসামি ছাত্রলীগ নেতা সুমন সেন সোমবার সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হয়েছেন। এদিকে, তার এ মুক্তিতে হতাশ ও শঙ্কিত গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার পরিবার।

মাগুরা জেলা কারাগারের সুপার তায়েফ উদ্দিন জানান, হাইকোর্টের জামিনের পরিপ্রেক্ষিতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত আদেশ মোতাবেক সোমবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

গত বছরের ২৩ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় এক সংঘর্ষে মাতৃগর্ভেই গুলিবিদ্ধ  হয় সুরাইয়া। এ সময় মোমিন ভুইয়া নামে আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। সুরাইয়ার বাবা বাচ্চু ভুইঞা জেলা ছাত্রলীগের  সভাপতি সুমন সেনকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

বাচ্চু ভুইঞা বলেন, ১৭ আসামির মধ্যে ১৪ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং মামলার অন্যতম আসামি আজিবর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দুঃখজনক ব্যাপার এই যে, আটজন আসামি জামিনে মুক্তি পেয়ে গেল। সুমন সেন মুক্তি পাওয়ার আগে  যারা জামিন পেয়েছে তারা বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছে। জানি না সামনে এ মামলার ভবিষ্যৎ কী।

আরও পড়তে পারেন: 

ক্রসফায়ারের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে: মেনন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের