বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় পল্লী চিকিৎসক গুরুতর আহত

বাগেরহাট প্রতিনিধি
০১ জুলাই ২০১৬, ২০:৪২আপডেট : ০১ জুলাই ২০১৬, ২২:১৩

বাগেরহাট বাগেরহাট পল্লী চিকিৎসক আশীষ চন্দ্র সাহাকে (৪৭) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে রোগী দেখে শহরে নিজ বাড়িতে ফেরার পথে দড়াটানা সেতুর ওপর এ ঘটনা ঘটে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গুরুতর অহত পল্লী চিকিৎসককে বাগেরহাট হাসপাতাল থেকে রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পরিবার ও পুলিশ জানায়, পল্লী চিকিৎসক আশীষ চন্দ্র সাহা বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে রোগী দেখে রাতে শহরের নাগের বাজারের বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি দড়াটানা সেতুর ওপর পৌঁছুলে  ৫/৬ জন ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে নগত টাকা ও মালামাল লুটে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পল্লী চিকিৎসক আশীষ সাহা রামপালের হাকিমপুর-মোকসেদপুর এলাকার প্রফুল্ল চন্দ্র সাহার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বাগেরহাট শহরের নাগেরবাজারে বাড়ি কিনে বসবাসের পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে সব সময় বাড়িতে-বাড়িতে গিয়ে রোগী দেখতেন।

ওসি জানান, পল্লী চিকিৎসক আশিষ চন্দ্র সাহার ওপর হামলাকারী দুর্বৃত্তদের আটকে পুলিশ গভীর রাত থেকেই অভিযান শুরু করেছে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, ঈদকে সামনে রেখে কোনও ছিনতাইকারী চক্র নগদ টাকা ও মালামাল লুটে নিতে এই হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

/এইচকে/

আরও পড়ুন: ‘গোসাঁই হত্যাকাণ্ডে শিবির জড়িত’

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের