দুই বছর পর ভারত থেকে ফিরলো ৪ বাংলাদেশি কিশোর

বেনাপোল প্রতিনিধি
০৫ জুলাই ২০১৬, ২০:৪১আপডেট : ০৫ জুলাই ২০১৬, ২০:৪৪

দুই বছর পর ভারত থেকে ফিরলো ৪ বাংলাদেশি কিশোর পাচারকারীদের প্রলোভনে পড়ে ‘ভালো’ কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে পাড়ি দিয়েছিল চার বাংলাদেশি কিশোর। পরে ধরা পড়ার পর  কলকাতার কিশোলয় ও কৃষ্ণনগরের একটি এনজিওর শেল্টার হোমের তত্বাবধানে ছিল তারা।  দীর্ঘ  দুই বছর পর অবশেষে দেশে ফিরলো ওই চার কিশোর।
মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশে ফিরে আসা ৪ কিশোর হলো- ফরিদপুর সদরের ভজনডাঙ্গা গ্রামের খোকন মিয়ার ছেলে সজিব মিয়া (১৬), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফুল (১৭), শ্যামনগর  উপজেলার কেরাঘাট গ্রামের মোহাম্মদ আলী সর্দারের ছেলে জমির আলী (১৬) ও যশোরের বেনাপোল পোর্টথানার কাগজপুকুর গ্রামের বাবর আলীর ছেলে হোসাইন (১৬)। 

বাংলাদেশ মানবাধিকার সংস্থার যশোর শাখার কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, বেনাপোল পোর্ট থানায় রিপোর্ট করা পর ফেরত আসা কিশোরদের নিজেদের শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে প্রত্যেককে নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন: চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের