ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
০৭ জুলাই ২০১৬, ১১:৩৫আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১১:৩৫

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাগেরহাটে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত বিশ্ব ঐতিহ্য খ্যাত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সেখানে সকাল সোয়া ৮টা ও ৯টায় ঈদের আরও দুটি প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জেলার বাইরে থেকেও কয়েক হাজার মুসল্লি ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করতে আসেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. নিজামূল হক মোল্যাসহ প্রশাসনের কর্মকর্তারা ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদে সকাল সাড়ে ৯টায়, শহরের প্রধান জামাত আলিয়া মাদ্রাসায় পৌনে ৮টায়, নাগেরবাজার খানজাহানীয়া বায়তুল ফালাহ জামে মসজিদে সাড়ে ৮টায় এবং শহরের পুরাতন কোর্ট মসজিদে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:
শোলাকিয়ায় বোমা বিস্ফোরণে ১ পুলিশ নিহত, আহত ১০

‘ভাইরে রাইখ্যা কেমনে ঈদ করুম’ 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী