জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ দেওয়া হবে দুই হাজার ইমামকে

খুলনা প্রতিনিধি
১২ জুলাই ২০১৬, ০৯:২৫আপডেট : ১২ জুলাই ২০১৬, ০৯:২৬

খুলনা

সন্ত্রাস, জঙ্গিবাদ এবং নাশকতার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে খুলনার প্রায় দুই হাজার ইমামকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১৩ জুলাই বয়রা কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সোমবার এ ঘোষণা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।

সভার শুরুতে সভাপতি নিজ নিজ দফতরের ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদকরণ এবং ইনোভেশন কার্যক্রমকে আরও জোরদার করতে কর্মকর্তাদের অনুরোধ জানান।

সভায় প্রত্যেক শিক্ষকের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে জেলা শিক্ষা অফিসারকে অনুরোধ জানানো হয়। স্কুল চলাকালীন কোনও শিক্ষক কোচিং করাতে পারবে না বলে উল্লেখ করে এ বিধান লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, কৃষি সম্পসারণ অধিদফতরের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের