জঙ্গি তৎপরতা রোধে চিনি শিল্পে প্রজ্ঞাপন জারি

১০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে ব্যবস্থা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২২ জুলাই ২০১৬, ০৯:৩০আপডেট : ২২ জুলাই ২০১৬, ০৯:৩০

বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন তাদের সদর দফতর ও অধীনস্থ সব চিনিকলে কর্মরত কর্মকর্তা,কর্মচারী ও শ্রমিকদের মধ্যে কেউ বিনা অনুমতিতে ১০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপন জারি করেছে।

করপোরেশনের চিফ অব পার্সোনেল মো. আবুল রফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ দিনের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত শ্রমিক,কর্মচারী বা কর্মকর্তার সব তথ্যসহ অবিলম্বে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করাসহ সংস্থার মানব সম্পদ বিভাগকে অবহিত করতে হবে। এছাড়াও শ্রমিক,কর্মচারী বা কর্মকর্তার পরিবারের কোনও সদস্য নিখোঁজ আছে বলে তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সেটা স্থানীয় থানা এবং সংস্থার মানব সম্পদ বিভাগকে জানাতে বলা হয়েছে।

এ ব্যাপারে দর্শনার কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন বলেন, দেশে জঙ্গি তৎপরতা প্রতিরোধে সরকার গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এ উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, দেশের একমাত্র রাষ্টায়ত্ত্ব দেশি-বিদেশি মদ ও স্পিরিট তৈরির কারখানা কেরুজ ডিস্ট্রিলারির প্রয়োজনীয় নিরাপত্তা বিধানের জন্য চুয়াডাঙ্গার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে এবং সে অনুযায়ী এখানকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

আরও পড়ুন:
রংপুরে ৯ জনের কেউ নিখোঁজ নন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের