তিন মাস ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র মেহেদী

বেনাপোল প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ১০:০৩আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১০:০৪

নিখোঁজ

যশোরের শার্শার শ্যামলাগাছি গ্রামের মেহেদী হাসান জীম (১৫) ৩ মাস ধরে নিখোঁজ রয়েছে। গত বছরের ৭ এপ্রিল ২০১৫ থেকে প্রথমবার সে নিখোঁজ হয়। এরপর চলতি বছরের মার্চে সে বাড়ি ফিরে আসে। এরপর সে পুনরায় নিখোঁজ হয়।

মেহেদী ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে বোর্ডিংয়ে থাকত। এ ঘটনায় তার বাবা আওরঙ্গজেব গত বছর ১২ এপ্রিল শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গত বছরের ৭ এপ্রিল মাদ্রাসায় যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এক বছরের মধ্যে স্বজনদের সঙ্গে সে কোনও ধরনের যোগাযোগ করেনি। চলতি বছরের মার্চের শেষের দিকে সে বাড়িতে ফিরে আসে। পরদিন দুপুরে চুল কাটার কথা বলে আবার চলে যায়।

মেহেদীর বাবা বলেন, তিন মাস আগে মেহেদী বাড়িতে ফিরলেও পরদিন সকালে চুল কাটার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ফিরে আসেনি।

এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাধারণ ডায়েরির কথা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে তারাও খোঁজ-খবর নিচ্ছেন।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের