বাগেরহাটে উদ্ধার হওয়া ২টি অজগর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ২১:৫৩আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ২৩:২০

বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা থেকে উদ্ধারকৃত অজগর সাপ দুটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকালে  বন বিভাগের ওয়াইল্ড টিম সাপ দু’টি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের গুলিশাখালি ক্যাম্প এলাকায় অবমুক্ত করে।

অজগরের প্রতীকী ছবি সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) আজাদ কবির জানান, সোমবার সকালে শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন একটি পুকুর এবং মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজার থেকে অজগর দুটি উদ্ধার করা হয়। লোকালয়ে চলা আসা অজাগর দুটিকে উদ্ধারের পর দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন শিং বাড়ির পুকুর থেকে সাড়ে ৬ ফিট লম্বা আরও একটি অজগর উদ্ধার করা হয়। পুকুরের পাতা জালে আটকা পড়লে স্থানীয়রা ওয়াইল্ড টিমকে খবর দিলে তারা গিয়ে অজগরটি উদ্ধার করে। এই অজগরটির ভর ৫ কেজি ৭০০ গ্রাম।
অপরদিকে, মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজারের ব্যবসায়ী গফফার কাজির বাড়ির উঠানে একটি অজগর দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা। পরে ওয়াইল্ড টিমের কর্মীরা গিয়ে অজগরটি উদ্ধর করে। অজগরটির ভর সাড়ে ৫ কেজি।
সংশ্লিষ্টরা ধারণা করছেন, সুন্দরবন থেকে খাবাররের খোঁজে অজগর দুটি লোকালয়ে এসে থাকবে।

/এইচকে/

আরও পড়ুন: গাজীপুরে অপহৃত শিশু রাজশাহীতে উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম