ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৬, ০৯:০৮আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ০৯:১৩

বন্দুকযুদ্ধ ঝিনাইদহের শৈলকুপার দুধসর আবাসন প্রকল্পের সামনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ সময় আহত হন পুলিশের দুই কনস্টেবল।  শনিবার রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি তাজা বোমা, ধারালো অস্ত্র, দড়ি ও গাছকাটা করাত উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, ঝিনাইদহের শৈলকুপার ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর আবাসন প্রকল্পের সামনে একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শৈলকুপা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়ে ডাকাতরা।  পুলিশ পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। কিছুক্ষণ পর ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নিহত এক ডাকাতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম ও আমদ আলী আহত হয়েছেন। লাশ উদ্ধার করে শৈলকুপা থানা চত্বরে রাখা হয়েছে।

আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের