খুলনা-কলকাতা রেলপথ চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে: শ্রিংলা

যশোর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৬, ১৩:২২আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৪:০৯

যশোরে হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত যশোর একটি গুরুত্বপূর্ণ স্থান। বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্যও এ জেলার গুরুত্ব অনেক বেশি। অসংখ্য মানুষ এ সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াত করেন। এ জন্য খুলনা-কলকাতা রেলপথ দ্রুত চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশন পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে তিনি যশোর রামকৃষ্ণ আশ্রমে পৌঁছালে রামকৃষ্ণ আশ্রম ও মিশন মহারাজ স্বামী জ্ঞান প্রকাশ নন্দন গিরি তাকে স্বাগত জানান। পরে তিনি রামকৃষ্ণ আশ্রম ও মিশনের বিভিন্ন বিভাগ পরিদর্শন ও আমন্ত্রিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বাংলাদেশ ও ভারত আমদানি-রফতানি কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনের জন্য বেনাপোলের উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন:

বাংলাদেশি ব্যবসায়ীদের ৫ বছরের ভিসা দেওয়া হবে: ভারতীয় হাইকমিশনার 

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান