হরিদাস ঠাকুরের আশ্রম পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি

বেনাপোল প্রতিনিধি
২২ আগস্ট ২০১৬, ২৩:২৭আপডেট : ২২ আগস্ট ২০১৬, ২৩:৩১

বেনাপোল পোর্ট থানা এলাকায় অবস্থিত নামচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রম ও স্মৃতি লিলা বিগ্রহ দর্শন মিউজিয়াম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্ত। হরিদাস ঠাকুরের আশ্রম পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় তিনি হরিদাস ঠাকুরের আশ্রম পরিদর্শন করেন।

এ সময় রমাকান্ত গুপ্ত হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমের মধ্যে সাড়ে ৫শ বছরের পুরনো সিদ্ধ তমাল বৃক্ষ ও সিদ্ধ মাধবী লতা দেখে মুগ্ধ হন। এই বৃক্ষতলে হরিদাস ঠাকুর ধ্যানে মগ্ন থাকতেন বলে জানা গেছে।

এই আশ্রমে নির্মিত নিতাই গৌর মন্দির, জগন্নাথ মন্দির, হরিদাস ঠাকুরের মন্দির,ত্রি-গবরধন মন্দির ও ঠাকুর রহিত-দাসের স্মৃতি লিলা বিগ্রহ দর্শন মিউজিয়ামও পরিদর্শন করেন রমাকান্ত গুপ্ত।  

এসময় তার সঙ্গে ছিলেন- ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি শ্রীমতি মানস স্মৃতি ও যশোর জেলার সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা।

এর আগে মিউজিয়াম পরিদর্শনে আসা অতিথিকে আনুষ্ঠানিক স্বাগত জানান, বেনাপোল পাটবাড়ি আশ্রমের সহ-সভাপতি তাপস বিশ্বাস, জগদিস স্বর্ণকার, বিকাশ স্বর্ণকার, জয়েন্ট সেক্রেটারি সুকুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক  জয়দেব সিংহ, দফতর  সম্পাদক উজ্জ্বল বিশ্বাস ও গ্রন্থগার সম্পাদক বিকাশ আইচ প্রমুখ।

আরও পড়ুন: কাশিয়ানী উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের