কুষ্টিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ০২:২৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ০২:২৫

পলাশ-হোসেন কুষ্টিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় রাকিব নামে এক যুবক আহত হয়। রবিবার রাত ৮টার দিকে শহরের পিটিআই সড়কের আইসিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পলাশের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় পিটিআই সড়কের জেলখানা মোড়ে পলাশ ও রাকিবের সঙ্গে কয়েকজন তরুণের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় একজন ছুরি দিয়ে দু’জনকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর পলাশের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান,পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: কুবি খুলছে ২৫ সেপ্টেম্বর 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের