দেশসেরা ক্ষুদে ফুটবলারদের বীরোচিত সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৬

ক্ষুখে ফুটবলারদের সংবর্ধনা ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের বিরোচিত সংবর্ধনা দেওয়া হয়েছে। ৪৫ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ ফুটবলে দেশ সেরা অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে খেলোয়ারদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাহানাজ পারভীন, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে জাতীয় চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষাথীরা এক বর্ণাঢ্য র‌্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন- 

গুলশাল হামলার আগে ৫ জঙ্গির বক্তব্যের ভিডিও প্রকাশ
ডিএমপির দেওয়া তথ্য ফরম: ২০ লাখ পরিবারের সাড়া

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের