বৃদ্ধের চেহারায় জন্ম নেওয়া শিশুটির সমস্যা জেনেটিক

মাগুরা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৬

মাগুরায় বৃদ্ধের চেহারায় জন্ম নেওয়া শিশু মাগুরায় জন্ম নেওয়া ‘বৃদ্ধের মতো’ দেখতে শিশুটি প্রোজেরিয়ায় আক্রান্ত নয়। শিশুটির সমস্যা জেনেটিক। চিকিৎসকরা জানিয়েছেন, তার বাবারও এই সমস্যা রয়েছে।

রবিবার শালিখা উপজেলার ভুলবাড়িয়া গ্রামের কৃষক বিশ্বজিত পাত্রের স্ত্রী পারুল ওই শিশু প্রসব করেন। চিকিৎসক মাসুদুল হক জানান, শিশুটি দেখতে বৃদ্ধের মতো এবং পিঠে প্রচুর লোম। অনেকটা প্রোজেরিয়ায় আক্রান্ত রোগীর মতো হলেও শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। সে মায়ের দুধ পান করছে, সময়মতো ঘুমাচ্ছে, হাত পা নেড়ে খেলাধুলা করছে।

মাগুরা সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালন্টেন ডা. জয়ন্ত কুণ্ডু জানান, শিশুটিকে সোমবার বিকেলে তার কাছে আনা হয়। তার চেহারা প্রোজেরিয়া আক্রান্ত শিশুর মতো হলেও এটি জেনেটিক সমস্যা। তার বাবার চেহারাও বৃদ্ধের মতো। শিশুটি সুস্থ্য আছে বলে জানান তিনি।

জাহান ক্লিনিকে উপস্থিত প্রসূতি পারুলের বড় ভাই বলেন, শিশুটির শারীরিক বৈশিষ্ট্য অনেকটা তার বাবার মতোই। তার বাবার চেহারাতেও বয়সের ছাপ রয়েছে। তিনি সুস্থ্য স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করছেন। জন্ম নেয়া সন্তানটিও সুস্থ্যভাবে বেড়ে উঠবে বলে তারা আশা করছেন। তিনি জানান, তার বোনের পাঁচ বছর বয়সী একটি মেয়েশিশু আছে। তার চেহারা মায়ের মতো এবং তার কোনও সমস্যা নেই।

ফরিদপুর মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক ডা. আব্দুল্লাহেল কাফি বলেন, ‘শিশুটির বাবার বয়স প্রায় চল্লিশ বছর। প্রোজেরিয়ায় আক্রান্ত রোগী সর্বোচ্চ ১৪ বছর বাঁচে। তাই শিশুটির বাবা প্রোজেরিয়া রোগী নন। বাবার কেস স্টাডির আঙ্গিকে শিশুটিও প্রজারিয়া রোগী নয়। তবে শিশুটির সমস্যা নিয়ে উন্নত গবেষণা প্রয়োজন।’

/এআরএল/

আরও পড়ুন: হিলারি-ট্রাম্পের ‘বাগযুদ্ধ’ দেখলেন ১০ কোটি মার্কিনি

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের