চুয়াডাঙ্গায় নিখোঁজ স্কুলছাত্র ২৬ দিনেও উদ্ধার হয়নি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৬:২১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৬:২৩

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে স্কুল ছাত্র জহুরুল ইসলাম (১৫) নিখোঁজের ২৬ দিন পেরিয়ে গেলেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। ৩রা সেপ্টেম্বর সকালে সে নিখোঁজ হয় বলে জানা যায়। নিখোঁজ জহুরুল ইসলাম উপজেলার কার্পাসডাঙ্গার কলোনি পাড়ার সিরাজুল ইসলামের ছেলে এবং কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
নিখোঁজের বাবা সিরাজুল ইসলাম জানান, গত ৩রা সেপ্টেম্বর সকালে পাশ্ববর্তী গড়ের মাঠে ধান ক্ষেতের সেচ দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। তাকে খুঁজে না পেয়ে অবশেষে পরের দিন সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন বলে ও তিনি জানান।
তিনি আরও জানান, প্রতিবেশী মিয়া জানের মেয়ে ডলি খাতুনের সঙ্গে প্রেম ছিল কিশোর জহুরুলের। গত ২রা সেপ্টেম্বর সন্ধ্যায় জহুরুল ডলির সাথে দেখা করতে গেলে ডলির পরিবারের সদস্যরা তাকে পিটিয়ে আহত করে আটকে রাখে। এর পর একই এলাকার আশরাফ আলী তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এই ঘটনার একদিন পরে নিখোঁজ হয় জহুরুল।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জহুরুলকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। 

/এইচকে/

পড়ুন: সাতক্ষীরায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের