ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম।
রবিবার বেলা ১১টার দিকে তার আইনজীবী সাজ্জাদ মুস্তাফা রাজা আদালতে পিটিশন মামলাটি দাখিল করেন। মামলায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে আসামি করা হয়েছে।
বাদীর অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর রাতে বিবাদী ইরাদ আহমেদ সিদ্দিকী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ এছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। বিবাদী তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের স্বার্থ রক্ষাকারী হিসেবে চিহ্নিত করে নানা কটূ মন্তব্য করেছেন। যা বাদীকে মর্মাহত করেছে। এই কারণে তিনি আদালতে হাজির হয়ে মামলা করছেন।
আদালত বাদীর নালিশি পিটিশনটি গ্রহণ করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালত বাদীর পিটিশন সম্পর্কে কোনও আদেশ দেননি।
আরও পড়ুন:
ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় মামলা
/বিটি/







