কালীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ: ৩ দিনেও গ্রেফতার হয়নি ধর্ষক

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৬, ১৮:২১আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৮:২১

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জের বিনোদপুর গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী (১১) ধর্ষণের তিনদিন অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্ত নন্দ গাঈনকে (২০) গ্রেফতার করতে পারেনি।

গত ৮ অক্টোবর বিনোদপুর গ্রামে একই গ্রামের ভুপাল বিশ্বাসের ছেলে নন্দ গাঈন ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গত ১২ অক্টোবর কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, বিনোদপুর গ্রাম থেকে ৫শ গজ দূরে একটি পূজা মণ্ডপ অবস্থিত। গত ৮ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে পূজার করার উদ্দেশ্যে মেয়েকে নিয়ে তিনি সেখানে যান। মন্দিরে গিয়ে দেখেন সেখানে পূজার ফল-মূল রাখার জন্য কোনও থালাবাসন নেই। তিনি মেয়েকে থালা আনার জন্য বাড়িতে পাঠান। একই গ্রামের অরবিন্দুর বাগানের ভেতর দিয়ে বাড়িতে যাওয়ার পথে তার মেয়েকে ধর্ষণ করে নন্দ গাঈন। ঘটনার পর থেকে নন্দ গাঈন পলাতক।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ কোলা ক্যাম্পের আইসি এসআই গোকুল চন্দ্র অধিকারী জানান, ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। ধর্ষক এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেফতারের জোর চেষ্টা চালানো হচ্ছে।

 আরও পড়ুন:

ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি দেওয়ায় রাঙামাটিতে গ্রেফতার ১

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের