ঝিনাইদহে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৬, ১৩:২৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৩:২৫

পানিতে ডুবে মৃত্যু ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশুর নাম- রিয়া (৯), নিরব (১০) ও মুরাদ (১০)। রিয়া ও নিরব মামুনশিয়া গ্রামের জয়নাল মণ্ডলের সন্তান। মুরাদ একই গ্রামের ননী মণ্ডলের ছেলে। একই সঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে মামুনশিয়া গ্রামের জয়নাল মণ্ডলের মেয়ে রিয়া  ও ছেলে নিরব এবং একই গ্রামের ননী মণ্ডলের ছেলে মুরাদ  বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। বেশ কিছুক্ষণ পর পুকুরের পানিতে তাদের মৃতদেহ ভেসে ওঠতে দেখে স্থানীয় লোকজন গিয়ে উদ্ধার করে। একই সঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, তারা ঘটনাস্থলে যাচ্ছেন।

আরও পড়ুন- 

ফেসবুকে নারী পুলিশের ভুয়া পেজ!

বিটিআরসির নামে ফোন ও এসএমএস দিয়ে চলছে প্রতারণা

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের