ঝিনাইদহে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ১৪:১০আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৪:১০

ঝিনাইদহে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
আহতরা হলেন ওই গ্রামের লাল্টু (৫০) ও তার ছেলে জসিম উদ্দিন (২২),মিলন হোসেন (২৫),আশরাফুল হোসেন (২২),টিটো শিকদার (৪৫), দুই ভাই শিমুল হোসেন (২২) ও রাজু হোসেন (২৩), স্বপন মোল্লা (৪৫),সুজায়েদ হোসেন (৬০), জাহাঙ্গীর হোসেন (৬৫), রাজু আহম্মেদ (২০), টিপু হোসেনসহ (৩৫) অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফারুক চেয়ারম্যান ও টিটোর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন ঢাল সড়কি, হাসুয়া, রামদা, ফালা ও লাঠিসোটা এবং গ্রাম্য অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত  হন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম