মেহেরপুরে গান পাউডারসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৬, ০১:০৪আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ০১:২৬

মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী ফেরাতুল ইসলাম ফেরা ভারত থেকে অবৈধ উপায়ে দেশে ফেরার সময় ফেরাতুল ইসলাম ফেরা নামে এক সন্ত্রাসীকে ৮শ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে জেলার দামুড়হুদা থানা পুলিশ সীমান্তবর্তী কুতুবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেরাতুল ইসলাম ফেরার বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলার পিরোজপুর গ্রামে।

মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে মেহেরপুরের বিভিন্ন থানায় ৯টি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশ সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে সীমান্ত পেরিয়ে ফেরাতুলসহ ৪/৫ ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে মুন্সিপুর-কুতুবপুর সীমান্ত পথে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ফেরাতুলকে বোমা তৈরির ৮শ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ জানান, দেশে ফিরে বড় ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা ছিলো ফেরাতুলের। তার বাকি সহযোগীদেরও গ্রেফতারে অভিযান চলছে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ এম ইকবাল বাহার জানান, ফেরাতুল ইসলাম ফেরা মেহেরপুর জেলা পুলিশের মোস্ট ওয়ানটেড তালিকভুক্ত আসামি। গ্রেফতার এড়াতে সে দলবল নিয়ে ভারতে পালিয়ে ছিলো।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের