ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা, গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১৩:১৮আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৩:২০

ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা, গ্রেফতার ২ ঝিনাইদহে স্কুলছাত্রী পূজা মজুমদারকে ছুরিকাঘাত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রুহুল আমিন ও রুপা বেগম। 

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সোমবার রাতে  স্কুলছাত্রীকে আহত করার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন ওই স্কুলছাত্রীর বাবা বিপুল মজমুদার।

বখাটে লিটু ও মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছেন ওসি হরেন্দ্রনাথ সরকার।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায়  শহরের উপশহর পাড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যখ্যান করায় বখাটে লিটু স্কুল ছাত্রী পূজা মজুমদারকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের