জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৬, ১১:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১১:০৪

ঝিনাইদহ জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহে মহল মুন্সী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার ইস্তেকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহল মুন্সী ইস্তেকাপুর গ্রামের হাফিজ মুনশীর ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সদর উপজেলার ইস্তেকাপুর গ্রামের হাসানুজ্জামান তিতুর সাথে জমি নিয়ে একই গ্রামের ফিরোজ আহমেদ ফিদুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে ফিদুর সমর্থক মোহন মুন্সী, মুসলিম বিশ্বাসসহ ৩ জন ইস্তেকাপুর বাজার থেকে বাড়ি ফিরছিল।

রাস্তায় ইস্তেকাপুর গ্রামের মধ্যে তিতুর সমর্থকরা তাদের ওপর হামলা করে মোহন মুন্সী ও মুসলিম বিশ্বাসকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মোহন মুন্সীকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার সকালে অভিযুক্ত হাসানুজ্জামান তিতুসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন- 

‘শিগগিরই মন্ত্রিসভায় রদবদল’

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ