‘বন্দুকযুদ্ধে’ নিহত টুলু হোমিও চিকিৎসক হত্যায় জড়িত

কুষ্টিয়া প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৬, ০০:০৩আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ০৯:০২

কুষ্টিয়ায় রবিবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টুলু মোল্লা (৩০) নামে এক জেএমবি নেতা নিহত হয়েছে। নব্য জেএমবির এ আঞ্চলিক নেতা হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান হত্যায় জড়িত বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান। সোমবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। ‘বন্দুকযুদ্ধে’ নিহত টুলু হোমিও চিকিৎসক হত্যায় জড়িত

ডিআইজি মনিরুজ্জামান বলেন, হোমিও চিকিৎসক সানাউর হত্যার ঘটনায় নব্য জেএমবির চার সদস্যকে গত শনিবার কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা হলো- আজিজুল ইসলাম, সাইফুল ইসলাম, জয়নাল ও সাইজুদ্দিন। তাদের মধ্যে আজিজুল ও সাইজুদ্দিন গত রবিবার কুষ্টিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ডিআইজি আরও বলেন, জবানবন্দিতে দুই জঙ্গি জানিয়েছে, সানাউর হত্যায় সরাসরি অংশ নেয় তিনজন। তারা হলো- বিকাশ, শফিউল ইসলাম ওরফে ডন ও হাসান ওরফে বাইক হাসান। তিনজনই নিহত হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশের ভাষ্য, আজিজুল ও সাইজুদ্দিন জবানবন্দিতে জানিয়েছে, সানাউর হত্যায় জড়িত ব্যক্তিদের আশ্রয় দিয়েছিল টুলু মোল্লা। সে এ হত্যাকাণ্ডে সমন্বয়কারীর ভূমিকায় ছিল। আর গ্রেফতার হওয়া চারজন ছিল সহযোগী।
প্রসঙ্গত, রবিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নব্য জেএমবির আঞ্চলিক নেতা টুলু মোল্লা (৩০) নিহত হয়। সদর উপজেলার কবুরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩টি চাপাতি জব্দ করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই হালিম ও এএসআই আনোয়ারসহ ৫ সদস্য আহত হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের