এবার কিন্তু নেত্রী কাউকে ছাড়বেন না: ওবায়দুল কাদের

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ১৪:৫৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৪:৫৫

ঝিনাইদহে ওবায়দুল কাদের ‘যারা জনগণের সঙ্গে খারাপ আচরণ করবে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বসন্তের কোকিলেরা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আওয়ামী লীগ করতে হলে আওয়ামী লীগের নিয়ম কানুন, শৃঙ্খলা মেনে চলতে হবে। উল্টা-পাল্টা করলে খবর আছে। এবার কিন্তু নেত্রী কাউকে ছাড়বেন না।’

বুধবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে। ফুল দিয়ে নেতাদের খুশি করা চলবে না। খুশি করতে হবে জনগণকে। যে জনগণ আমাদের এমপি বানিয়েছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। আর নেতারা ঐক্যবদ্ধ হলে কর্মীরা ঐক্যবদ্ধ হবে। এত নেতার দরকার নেই। আমাদের দরকার কর্মীর।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতোই মাদক আমাদের শত্রু। দলমত নির্বিশেষে মাদককে প্রতিরোধ করতে হবে।’

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন, মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ওবায়দুল কাদের কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এক পথসভায় বক্তব্য রাখেন। সেখান ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারসহ অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

শৃঙ্খলা না মানলে দলে থাকার দরকার নেই: ওবায়দুল কাদের

/এফএস/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে