বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ কথিত সন্ত্রাসী নিহত

বাগেরহাট প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৬, ০৯:৪০আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৩:৪২

বন্দুকযুদ্ধ বাগেরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সদর উপজেলার রাখালগাছিতে শনিবার দিনগত রাত দেড়টার দিকে এই বন্দুকযুদ্ধ হয় বলেও জানান তারা। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।  

বাগেরগাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, জেএমবি'র সদস্যরা গোপন বৈঠক করছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। প্রায় আধাঘন্টা বন্দুকযুদ্ধ চলার এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে সেখান থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর বয়সী একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে জেএমবি সদস্য দাবি করলেও তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। আট থেকে ১০ জন সন্ত্রাসী পালিয়ে যায় বলেও জানায় পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি শুটারগান, পাঁচ রাউন্ড গুলি ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়।

আহত পুলিশ সদস্যদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, সজীব বিশ্বাস, মো. রুবেল ও টিপু সুলতান।

এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল হোসেন বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে পৃথক তিনটি মামলা করেছেন।

আরও পড়ুন- 

আইভীর জয়ের পথে সাখাওয়াত ফ্যাক্টর নয়!
বঙ্গবন্ধুকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক করেছিলেন কাস্ত্রো: ড. কামাল

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম