মংলা কাস্টমসের বিরুদ্ধে এনবিআরের নির্দেশ অমান্যের অভিযোগ

খুলনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ১৮:২৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৮:৩৪

কাস্টম হাউস মংলা কাস্টমস কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত অমান্য করে চলেছে বলে অভিযোগ উঠেছে। পরপর ৪টি টেন্ডারের বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে নতুন করে আবার টেন্ডার আহ্বান করেছে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষ যা এনবিআরের নীতিমালাবিরোধী। নাম প্রকাশ না করার শর্তে এমন অভিযোগ করেছেন একাধিক ঠিকাদার।
ঠিকাদারদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত হলো- প্রতি মাসের টেন্ডারের সিদ্ধান্ত প্রতি মাসেই জানিয়ে দিতে হবে। কিন্তু মংলা কাস্টমস কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে চলেছেন। ঠিকাদাররা ব্যাংক থেকে চড়া সুদের ঋণ নিয়ে জামানাতের টাকা দেন। সেই টাকা আটকে যাওয়ায় মাসের পর মাস ঠিকাদারদের সুদ গুণতে হচ্ছে।
ঠিকাদাররা আরও জানান, টেন্ডারগুলোর সিদ্ধান্ত না হওয়ায় ঠিকাদাররা পড়েছেন বিপাকে। ৪/৫ কোটি টাকার ব্যাংক ড্রাফট আটকে যাওয়ায় তারা নতুন করে টেন্ডারে অংশ নিতে পারছেন না। প্রতি মাসে তাদের ব্যাংক সুদ দিতে হচ্ছে বলে জানা যায়।
মংলা কাস্টমসের ডেপুটি কমিশনার জাহাঙ্গীর আলম এমন অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এনবিআর এর নির্দেশনা মেনে চলি। আগের টেন্ডারগুলোর যাচাই বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই এগুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মংলা কাস্টমস সূত্র জানান, মংলা বন্দরে আটকে থাকা গাড়িসহ অন্যান্য মালামাল বিক্রির জন্য গত ২৭ জুলাই আহ্বান করা হয় নিলাম সেল ৭। এরপর গত ৩১ আগস্ট নিলাম সেল ৮, ২৭ সেপ্টেম্বর নিলাম সেল ৯ এবং ২৫ অক্টোবর নিলাম সেল ১০ আহ্বান করা হয়। এ সব টেন্ডারে মংলা কাস্টমসের দেড় শতাধিক ঠিকাদার অংশ নেন। টেন্ডারগুলোর জামানত দেওয়ার জন্য ঠিকাদাররা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের