যশোরে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৫

স্বজনদের আহাজারি যশোরের চৌগাছায় হোসেন আলী (৫০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চৌগাছা উপজেলার কড়াইতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

পুলিশ বলছে, তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের স্ত্রী হাসিনা বেগম এবং ভাই মোজাম আলী জানান, বাড়ি থেকে প্রায় দুই কি.মি. দূরে রোস্তমপুর খানকা শরীফে একটি ধর্মীয় সভায় অংশ নিতে বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন হোসেন আলী। আজ  দুপুরে তারা জানতে পারেন, কড়াইতলা এলাকায় একটি মেহগনি বাগানের মধ্যে তার লাশ পড়ে রয়েছে।

তাদের দাবি, এলাকায় কারও সঙ্গে হোসেন আলীর কোনও শত্রুতা ছিল না।

চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার হাসিবুল হাসান শান্ত এবং ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, হোসেন আলী কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন। এলাকায় তিনি শান্তিপ্রিয় মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। 

চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত হোসেন আলীর মরদেহ উদ্ধার করে। তার হাত-পা বাঁধা এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম