শনিবার থেকে ইবিতে শুরু হচ্ছে ভর্তির সাক্ষাৎকার

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৬, ১৭:০৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৭:০৭

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি সাক্ষাৎকার শনিবার থেকে শুরু হচ্ছে। ৮ ইউনিটের সাক্ষাৎকার চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ বছর পাঁচটি অনুষদের অন্তর্ভুক্ত ৮ ইউনিটে ভর্তি পরীক্ষা হয়েছে।  ধর্মতত্ত্ব অনুষদের অন্তর্ভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার ১৮-২০ ডিসেম্বর। মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার ১৭-১৯ ডিসেম্বর। একই অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার ১৭ ডিসেম্বর। একই অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ১৮ ও ১৯ এবং ‘এফ’ ইউনিটের সাক্ষাৎকার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের সাক্ষাৎকার ১৯-২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি সাক্ষাৎকার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ নিজ ইউনিট সমন্বয়কারীর অফিসে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় পরিদর্শকের স্বাক্ষর সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি, এইচএসসি অথবা সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মূল সনদপত্র/প্রশংসাপত্র, মূল নম্বরপত্র এবং ৮ (আট) কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। এছাড়া ভর্তি সংক্রন্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের