ঝিনাইদহে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৬, ০১:২২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ০১:২২

ঝিনাইদহ ঝিনাইদহের ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সুবর্ণা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় বাণিজ্য মেলা থেকে ফেরার পথে পাগলা কানাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সুবর্ণা কালীগঞ্জের বারবাজার এলাকার সাকো গ্রামের বায়োজিত হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি পাগলা কানাই এলাকায় বসবাস করতেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সুবর্ণা শহরের সিটি কলেজ মাঠে বাণিজ্য মেলা থেকে ইজিবাইকে করে পাগলাই কানাই এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ফাল্গুনী রানী তাকে মৃত ঘোষণা করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের