ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম

টেকনিশিয়ানের নেই কোনও শিক্ষাগত যোগ্যতা, ডাক্তারের স্বাক্ষর স্ক্যান করে প্রিন্ট

বাগেরহাট প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৭, ০৪:২৯আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ০৪:৩২

ভ্রাম্যমাণ আদালত বাগেরহাটে বিভিন্ন অনিয়মের অভিযোগে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে শহরের ডাকবাংলো এলাকার অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এ দণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনার সময় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে বিভিন্ন প্যাথলজি রিপোর্টে ডাক্তারের স্ক্যান করা স্বাক্ষর দেওয়া ৩৭টি রিপোর্ট জব্দ করা হয়। এ সময় সনদ ছাড়াই প্যাথলজি পরীক্ষার দায়ে দুই প্যাথলজি টেকনিশিয়ানকেও আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. ফরহাদ হোসেন (২৬) ও রফিকুল ইসলাম (২৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বলেন, ‘হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিতে যিনি টেকনিশিয়ান রয়েছেন তার কোনও শিক্ষাগত যোগ্যতা নেই। এখানকার প্যাথলজিতে যেসব রিপোর্ট দেওয়া হয় তাতে কেবল মেডিকেল টেকনিশিয়ানের স্বাক্ষর রয়েছে, ডাক্তারের কোনও স্বাক্ষর থাকে না। ঢাকা থেকে পরীক্ষার-নিরীক্ষা করে আনার নামে বিভিন্ন রিপোর্টে ডাক্তারের স্ক্যান করা স্বাক্ষর প্রিন্ট করে দেওয়ার প্রমান পাওয়া যায়।’

নাজিম উদ্দিন আরও বলেন, ‘প্যাথলজিতে অস্বাস্থ্যকর পরিবেশ, রিপোর্ট তৈরিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার ও মূল্যতালিকা না থাকার অভিযোগে ভোক্তা অধিকার আইনে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের