যশোরে সাবেকমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের জানাজা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৭, ১৫:৪১আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৫:৪১

যশোরে মোস্তফা ফারুক মোহাম্মদের জানাজা সাবেক সংসদ সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী, রাষ্ট্রদূত মোস্তফা ফারুক মোহাম্মদের (৭৪) জানাজা যশোরের ঝিকরগাছায় সম্পন্ন হয়েছে।

শুক্রবার বেলা ২টার দিকে বিএম হাইস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে একটি হেলিকপ্টারে মরহুমের কফিন ঝিকরগাছার এমএল পাইলট হাইস্কুলের মাঠে অবতরণ করে। এরপর তার মরদেহ ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে বিএম হাইস্কুল মাঠে আনা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদার, সংসদ সদস্য (ঝিকরগাছা-চৌগাছা) অ্যাড. মনিরুল ইসলাম মনির, সংসদ সদস্য আলহাজ শেখ আফিলউদ্দিন (শার্শা), ঝিকরগাছা পৌরমেয়র আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মুসা মাহমুদ, চৌগাছা আওয়ামী লীগের সেক্রেটারি এসএম হাবিব, ঝিকরগাছা জাসদের সভাপতি রশিদুর রহমান রশিদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানাজা পড়ান ঝিকরগাছা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম।

জানাজা শেষে দলীয় পতাকায় আবৃত মরহুমের কফিনে শ্রদ্ধা জানান দলের বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

বেলা আড়াইটার দিকে ফের হেলিকপ্টারে করে মরহুমের কফিন ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

মরহুমের ছোট ভাই ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা শরীফ মোহাম্মদ জানান, তাকে মীরপুর বুদ্ধিজীবী গোরস্থানে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, মোস্তফা ফারুক মোহাম্মদ ৪ জানুয়ারি রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন:
থানায় ঝুলিয়ে নির্যাতনের এই ছবিটি কার?

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের