খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১

খুলনা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ১৬:৩৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৬:৪২

গুলিবিদ্ধ আজিজুল ইসলাম খুলনায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের কথিত বন্দুকযুদ্ধে আজিজুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। এসময় খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকতাসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোররাতে নগরীর বাগমারা বালু মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলনার চাঞ্চল্যকর কলেজ শিক্ষক চিত্ররঞ্জন বাইন হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গত ১৬ জানুয়ারি নগরীর শেরে বাংলা রোডে ভাড়া বাসা থেকে চিত্ররঞ্জন বাইনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় রবিবার রাত সাড়ে ১১টায় নগরীর বাগমারা এলাকা থেকে সন্ত্রাসী আজিজুল ইসলামকে গ্রেফাতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার ভোররাতে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালায়। সতর্ক অবস্থান নিয়ে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী আজিজুলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় একটি বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়ে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের