বাংলাদেশ ব্যাংক খুলনার দুই কর্মচারী গোপালগঞ্জ কারাগারে

খুলনা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ১৮:৫৭আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:০০

কারাগার বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার দুই কর্মচারী আরিফুর হক ও শহিদুল হক নারী নির্যাতন মামলায় গ্রেফতার হয়ে গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। পুলিশ গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাদেরকে খুলনা থেকে গ্রেফতার করে। শুক্রবার থেকে তারা কারাগার রয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই মির্জা মো. মুক্তা জানান, গোপালগঞ্জ সদর থানা পুলিশ সঙ্গে নিয়ে গত ১৯ জানুয়ারি সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ খুলনা মহানগরীর বানরগাতী এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ৬/৪ হাজী তমিজউদ্দিন সড়কের আমেনা মঞ্জিল নামক বাড়ি থেকে মো. আরিফুল হক, শহিদুল হককে গ্রেফতার করা হয়। তারা গোপালগঞ্জ সদর থানার একটি নারী নির্যাতন মামলার আসামি।পরে তাদেরকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংক খুলনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আরিফুল হক ব্যাংকের খুলনা শাখার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ও শহিদুল হক সিনিয়র কেয়ার টেকার। তিনি বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক।
বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার জি.এম রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা সোনাডাঙ্গা থানায় কথা বলেছি। গোপালগঞ্জ সদর থানায় এ ব্যাপারে জানতে চিঠি দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম