ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে আছেন আর্চার-জর্ডান

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪, ১৫:৩৩আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৫:৩৩

কনুইয়ের ইনজুরিতে দীর্ঘ সময় বাইরে ছিলেন পেসার জোফরা আর্চার। প্রায় এক বছরেরও বেশি সময় পর ইংল্যান্ড দলে ফিরেছেন ২৯ বছর বয়সী ফাস্ট বোলার। তাও আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। তাকে নিয়ে ১৫ সদস্যের দল সাজিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

আর্চার সেই গত বছরের মার্চের পর থেকে খেলার বাইরে ছিলেন। ফিটনেস টেস্ট পাস করেই দলে ফিরেছেন তিনি। ডাক পেয়েছেন আরেক ফাস্ট বোলার ক্রিস জর্ডানও। তবে ক্রিস ওকসের এই দলে কোনও জায়গা হয়নি। অথচ সংক্ষিপ্ত দুই ফরম্যাটেই ইংলিশদের হয়ে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা তার আছে। জর্ডানের ডাক পাওয়া আর ওকসনের বাদ পড়া বিস্ময়ের জন্ম দিয়েছে। মূলত লোয়ার অর্ডারে রান করতে পারার দক্ষতার কারণেই জর্ডানের ডাক পড়েছে। ২০২৩ ভাইটালিটি ব্লাস্ট শুরুর পর থেকে টি-টোয়েন্টিতে ১৬০.৫৩ স্ট্রাইক রেট আর ৩০.৫ গড়ে রান করেছেন তিনি। 

টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া খেলোয়াড়ও আছে বাটলারের দলে। জায়গা হয়েছে আনক্যাপড বামহাতি স্পিনার টম হার্টলির।  

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, জোফরা আর্চান, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইলি জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিচ টপলি ও মার্ক উড। 

/এফআইআর/          
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক