আড়াই বছর পর দেশে ফিরলেন সালমা খাতুন

বেনাপোল প্রতিতিনিধি
২৪ জানুয়ারি ২০১৭, ০০:৫২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ০০:৫২

দেশে ফেরত আসা সালমা বাংলাদেশি এক নারীকে আড়াই বছর পর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। সোমবার বিকাল সাড়ে চারটার সময় ওই নারীকে ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে ফেরত আনা হয়।
জানা গেছে, আড়াই বছর আগে অবৈধ পথে ভারত গিয়ে কলকাতায় বাসা বাড়িতে কাজ করার সময় পুলিশ তাকে আটক করে জেলহাজতে পাঠায়। পরে ‘লিলুয়া শেল্টার হোম’ নামে একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখেন। ওই নারী হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের শওকত আলীর স্ত্রী সালমা খাতুন (৫০)।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সমন্বয়ক মুহিত হোসেন জানান, দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ‘বিশেষ ট্রাভেল পারমিট’ আইনের মাধ্যমে সালমাকে দেশে ফেরত পাঠায় ভারত।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহম্মেদ জানান, ফেরত আসা বাংলাদেশি ওই নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাকে পরিবারের কাছে পৌঁছে দেবে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম