কুষ্টিয়ায় ঠাণ্ডার কারণে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৭, ০৯:০৩আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ০৯:২৯

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল রোপা ভাইরাস ও ঠাণ্ডাজনিত কারণে কুষ্টিয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত সাতদিনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রায় ৮০০ রোগী ডায়রিয়ার আক্রান্ত ভর্তি হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই শিশু।

হাসপাতাল সূত্রে থেকে জানা গেছে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত সাতদিনে প্রায় ৮০০ রোগী ডায়রিয়ার আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার শুধু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১২৭ জন। এর মধ্যে ১১৮ জন শিশু, ছয় জন নারী ও তিন জন পুরুষ।

এই হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য ১২টি বেডের বরাদ্দ রয়েছে। তবে  এই ১২ বেডের বিপরিতে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১১০ জন রোগী ভর্তি হচ্ছেন। ফলে শয্যার অপ্রতুলতা থাকায় অধিকাংশ রোগীকে হাসপাতাল ওয়ার্ডের বাইরে মেঝে ও বারান্দায় রাখা হয়েছে। রোগীরা গাদাগাদি করে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আরোগ্য লাভে দেরি হচ্ছে। সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার এম এ মান্নান জানান, রোপা ভাইরাস ও ঠাণ্ডাজনিত কারণে বেশির ভাগ শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত  হচ্ছে।

/এফএস/

আরও পড়ুন- 

এক যুগেও শেষ হয়নি কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম