সাতক্ষীরায় কৈখালী ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে অপহরণ মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪৬

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমসহ আটজনকে অসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর গ্রামের মো. আব্দুল মান্নান গাজীর ছেলে আব্দুল মজিদ গাজীর আদালতে দায়ের করা অভিযোগটি শ্যামনগর থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
মামলার অসামিরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়াখালী গ্রামের শেখ আবু দাউদের ছেলে শেখ আব্দুর রহিম, তার ভাই শেখ অব্দুর রহমান, একই গ্রামের মৃত সেইতা গাজীর ছেলে আব্দুর রাশেদ, আমজাদ গাজীর ছেলে হাবিবুর রহমান, অমেদ আলী গাজীর ছেলে আব্দুল মান্নান, বৈশখালী গ্রামের শেখ আব্দুর রশিদের ছেলে আবু তাহের, পূর্ব কৈখালী গ্রামের বাবুল গাজীর ছেলে আবু রায়হান ও মৃত সোরাপ গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী।
বাদীর এজাহার সূত্রে জানা যায়, বাদী একজন দরিদ্র দিনমজুর বালি ব্যবসায়ী। সম্প্রতি কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের ইটভাটায় ৩ লাখ ১২ হাজার টাকার বালি বিক্রি করেন। ৫৭ হাজার টাকা নগদ দেওয়ার পর ২ লাখ ৫৫ হাজার টাকা বকেয়া থাকে। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাদীর ছেলে ইস্রাফিল হোসেন ( ১৫) বকেয়া টাকা আনার জন্য চেয়ারম্যানের ইটভাটায় গেলে টাকা না দিয়ে আসামিরা টালবাহানা শুরু করে। এক পর্যায়ে ইস্রাফিল তাদের পাওনা টাকা না নিয়ে যাবে না বললে আসামিরা তাকে মারধর করে। পরে তার মোবাইল কেড়ে নিয়ে ইটভাটার একটি ঘরে আটকে রাখে। বিষয়টি জানতে পেরে মজিদ তার ছেলে ইস্রাফিলকে ফোন করে। এসময় ফোনটি রিসিভ করে আসামি আবু তাহের। পরে তিনি বলেন, তোমার ছেলে চেয়ারম্যানের সঙ্গে বেয়াদবি করেছে, তাই তাকে ইটভাটায় আটকে রাখা হয়েছে। বাদী তাৎক্ষণিক ইটভাটায় এসে জানতে পারেন, তার ছেলেকে চেয়ারম্যান নিজের বাড়িতে নিয়ে গেছে। রাত ১০টার দিকে তিনি ছেলেকে আনতে চেয়ারম্যান রহিমের বাড়িতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়।

এদিকে ছেলেকে না পেয়ে আব্দুল মজিদ বাদী হয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমকে ১নং আসামি করে আটজনের নামে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমালি আদালত-৫) আদালতে একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। বিচারক হাবিবুল্লাহ মাহমুদ বাদীর অভিযোগটি আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করার জন্য শ্যামনগর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার বিকালে এই মামলা রেকর্ড করা হয়।

এ বিষয় কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ‘মামলাটি ষড়যন্ত্রমূলক। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এ ধরনের মিথ্যা মামলা করেছে।’

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফিজুর রহমান বলেন, আসামিদের আটক করাসহ অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম