স্কুল ভবনে রডের বদলে বাঁশ, আতঙ্কিত শিক্ষার্থীরা

নড়াইল প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ১০:০০আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১০:০৩

নড়াইলে স্কুল ভবনে রডের বদলে বাঁশ

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের একটি পিলারে রডের বদলে বাঁশ পাওয়া গেছে। সপ্তাহখানেক আগে হঠাৎ করে বিদ্যালয়ের পেছনের দিকের একটি পিলারে ফাটল দেখা দেয়। পলেস্তার খসে পড়লে পিলারের মধ্যে থাকা আস্ত একটি বাঁশ দেখতে পায় শিক্ষার্থী ও শিক্ষকরা। ২ মার্চ স্কুল ছুটির পরে অজ্ঞাত এক যুবক এসে ওই বাঁশটি খুলে নিয়ে যায়। এ ঘটনার পর আতঙ্কের মধ্যে ভবনটিতে ক্লাস করছে বিদ্যালয়ের ১৫২ শিক্ষার্থী। আর ক্লাস নিচ্ছে শিক্ষকরা।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির আল মামুন ও সালমানসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, বাঁশ দিয়ে নির্মিত পিলার যদি ভেঙে পড়ে- এই ভয় নিয়ে তারা ক্লাস করছে।

কয়েকজন অভিভাবকসহ এলাকাবাসীর প্রশ্ন, ‘অন্যান্য পিলারে বা ছাদে যদি আরও বাঁশ থাকে। তাহলে ভবনের অবস্থা কী হবে? আমাদের ছেলেমেয়েরা কি এভাবেই ক্লাস করবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রবিউল ইসলাম বলেন, ‘সপ্তাহ খানেক আগে পিলারের মধ্যে বাঁশ দেখতে পাই। শনিবার (৪ মার্চ) বিদ্যালয়ে এসে দেখি পিলারের সেই বাঁশটি কে বা কারা খুলে নিয়ে গেছে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে (উপজেলা শিক্ষা অফিসার) জানিয়েছি।’

লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘‌বিষয়টি আমি জানার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি। ঝুঁকিপূর্ণ হলে ওই ভবনে ক্লাস বন্ধ রাখা হবে।’ 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) লোহাগড়া উপজেলা প্রকৌশলী ওসমান গনি বলেন, ‘এলজিইডির তত্ত্বাবধানে ভবনটি তৈরি করা হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও ঠিকাদারের নাম জানাতে পারিনি। বিদ্যালয়ে গিয়ে বিষয়টি দেখেছি। এখন পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে আর কোনও পিলারে এ রকম (বাঁশ) অবস্থা আছে কি না? এ ব্যাপারে ঊধ্বর্তন কর্তৃপক্ষকেও অবগত করেছি।’

প্রসঙ্গত, এ স্কুলটি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৩ সালে চারকক্ষ বিশিষ্ট ওই ভবনটি তৈরি হয়।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের