এসপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন, অতঃপর গ্রেফতার

যশোর প্রতিনিধি
১৪ মার্চ ২০১৭, ১২:২৬আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১২:৫৮

বিনয় কৃষ্ণ মল্লিক যশোরে পুলিশ সুপারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের পর মানবাধিকার সংগঠন ‘রাইটস’ যশোরের নির্বাহী পরিচালক, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।

নরসিংদিতে একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন। সোমবার রাত ১২টার দিকে তাকে নরসিংদিতে নিয়ে যাওয়া হয় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বিনয় কৃষ্ণ মল্লিককে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করা হলেও  প্রথমে পুলিশ তা অস্বীকার করে। পরে রাতে নরসিংদির একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ স্বীকার করে।
এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিনয় কৃষ্ণ মল্লিক প্রেসক্লাবে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বিনয় কৃষ্ণ মল্লিক দাবি করেন, যশোর শহরের গাড়িখানা রোডের সরকারি জমি (এপি ২০/৭৩) বরাদ্দ নিয়ে ব্যবসা ও বসবাসকারীদের অনৈতিকভাবে উচ্ছেদের প্রতিবাদ করায় তিনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিপীড়ন শুরু করেছেন পুলিশ সুপার।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসভবন থেকে সাদা পোশাক ও দু’জন পুলিশের পোশাকে থাকা লোক তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় বলে দাবি করেন বিনয় কৃষ্ণ মল্লিকের ভাই নির্মল মল্লিক ও ছেলে শ্যামল মল্লিক। তবে, পুলিশ এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছিল।

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:

যশোর পুলিশ সুপারের বিরুদ্ধে মানবাধিকারকর্মীর সংবাদ সম্মেলন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের