একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মে ২০২৪, ২৩:০১আপডেট : ১৮ মে ২০২৪, ২৩:০১

চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ মে) রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘ পাঁচ বছর আট মাস পর এ কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের অনিয়ম এবং বিশৃঙ্খলার কারণে বিগত ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এই কমিটি বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, ‘মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’

জানা গেছে, ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ২৫ সদস্যের কমিটি ঘোষণা করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। ২০২৩ সালের ২৯ জুলাই পূর্ণাঙ্গ কমিটি পায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ। এতে আরও ৩০ জনকে এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে, কলেজ ক্যাম্পাস এবং আশপাশে বিভিন্ন উন্নয়নমূলক কাজে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ এনে গত ১৩ মে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী