কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ মার্চ ২০১৭, ০৯:২৯আপডেট : ১৭ মার্চ ২০১৭, ০৯:২৯

বন্দুকযুদ্ধ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সেলিম মোল্লা (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। শুক্রবার  (১৭ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শেহালা আদাবাড়িয়া মাঠের মধ্যে বাঁধা বটতলা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত সেলিম মোল্লার বাড়ি উপজেলার মধুগাড়ী গ্রামে।

কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, দৌলতপুর উপজেলার শেহালা আদাবাড়িয়া মাঠের মধ্যে বাঁধা বটতলা এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন খবর পাওয়া যায়। পরে ডিবি পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ সেখানে যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট চলা ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়। ঘটনাস্থলে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি শাটারগান, ২টি ছোরা, গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধে পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- 

মাত্র তিন মিনিটে খুন হন আরিফা

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী