কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ০৯:১৮আপডেট : ২৯ মার্চ ২০১৭, ০৯:৪০

বন্দুকযুদ্ধ কুষ্টিয়ার মিরপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম রফিক নামে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বারুইপাড়া ইউপির মশান কালিগাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত  হয়েছে।

নিহত রফিকুল ইসলাম রাজবাড়ী জেলার মাছপাড়া গ্রামের আজিজ শেখের ছেলে। পুলিশের দাবি, রফিক ডাকাতদলের সদস্য।

উদ্ধার করা অস্ত্র কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগাড়া ব্রিজের কাছে একদল ডাকাত গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট ধরে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলেও রফিককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি, দুটি হাঁসুয়া ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

ওসি আরও জানান, বুধবার সকালে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রফিকুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়া ও রাজবাড়ী থানায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী