মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত

মেহেরপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ১৫:১৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৫:১৫

মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত

মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হুসাইনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ২০১৩ সালে হরতাল-অবরোধের সময় পুলিশের ওপর হামলা মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আদালতে গ্রহণ হওয়ায় বরখাস্তের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।সোমবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন।

আমিরুল ইসলাম মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি এবং পর পর দ্বিতীয়বারের নির্বাচিত চেয়ারম্যান এবং  জার্জিস হুসাইন মুজিবনগর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত পত্রে জানা যায়, মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে তাদের দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। তাদের ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন সংশোধিত ২০১১ এর ১৩(খ)(১) অনুসারে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সরকার বিরোধী হরতাল-অবরোধ পালনকালে মুজিবনগর উপজেলার গৌরিনগর এলাকায় পুলিশের উপর হামলা চালায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। এতে মুজিবনগর থানার তৎকালীন ওসি রবিউল হোসেনসহ ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পুলিশের গুলিতে দুই শিবির কর্মী নিহত হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মুজিবনগর থানায় আমিরুল ইসলাম ও জার্জিস হোসেনসহ দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করে। সম্প্রতি ১৬১ জনের নামে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। পুলিশের চুড়ান্ত অভিযোগপত্রে আমিরুল ইসলাম ২নং ও জার্জিস হোসেন ৯নং আসামি।

মামলার বিষয়টি উল্লেখ করে তাদের বরখাস্তের দাবিতে বাগোয়ান ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিতাজ মল্লিক সম্প্রতি জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: বড়হাটে জঙ্গি আস্তানার ঘটনায় পুলিশের মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী