যশোরে সন্ত্রাসীদের দু’পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ১

যশোর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ০৬:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ০৬:৩৩

Jessore যশোর শহর থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ভোর ৪টার দিকে শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি ও বোমা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি,সন্ত্রাসীদের দু’পক্ষের বন্দুকযুদ্ধে অজ্ঞাত যুবক নিহত হয়েছেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল  হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহতের পরনে সাদা থ্রি কোয়ার্টার প্যান্ট এবং মুখে অল্প দাঁড়ি রয়েছে। আর নিহতের মাথার ডানপাশে গুলিবিদ্ধ ছিল।

ওসি এ কে এম আজমল  হুদা জানান, ভোর পৌনে ৪টার দিকে পুলিশ খবর পায় শহরের খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। এরপর ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় খোলাডাঙ্গা এলাকার সোহরাবের চাতালের পাশে অজ্ঞাত এক গুলিবিদ্ধ যুবককে পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করায় পুলিশ।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি,৫টি বোমা, দুটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের