সাতক্ষীরায় দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ২২:৫৭আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ২২:৫৮

যুবলীগ নেতা রাসেল কবির সাতক্ষীরায় দুর্বৃত্তের গুলিতে রাসেল কবির (৩০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল কবির সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ২০১৩ সালে সন্ত্রাসীদের গুলিতে তার বাবা সিরাজুল ইসলাম নিহত হন।

নিহতের চাচা নজরুল ইসলাম জানান, তার ছোট ভাই সিরাজুলকে ২০১৩ সালের যুদ্ধাপরাধী কাদের মোল্যার ফাঁসির রাতে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর থেকে সিরাজুলের ছেলে রাসেল কবির সাতক্ষীরা শহরের রাজারবাগান সরকারি কলেজের পাশ্ববর্তী এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতো। রাতে শহর থেকে বাড়ি ফেরার পথে সাড়ে ৯টার দিকে রাজারবাগান এলাকায় সরকারি কলেজের উত্তর পাশে বুশরা ছাত্রাবাসের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেসদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্যা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কী কারনে দুর্বৃত্তরা রাসেলকে গুলি করে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ রাতে দুর্বৃত্তরা কুচপুকুর গ্রামে রাসেলের বাড়িতে গুলি বর্ষণ ও বোমা হামলা চালায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের