পতাকা উত্তোলনের মাধ্যমে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু

মেহেরপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৭, ১০:৫০আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১০:৫০

পতাকা উত্তোলনের মাধ্যমে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু মেহেরপুরের মুজিবনগর স্মৃতি সৌধে পতাকা উত্তালনের মাধমে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু হয়েছে। সোমববার সকালে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক পরিমল সিংহ পতাকা উত্তোলন করেন। এ সময় মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মুজিবনগর দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে জাতীয় নেতৃবৃন্দরা মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শেখ হাসিনা মঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে।

মুজিবনগর উদযাপন কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। জনসভাকে ঘিরে মেহেরপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে এমপি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের