চুয়াডাঙ্গায় মৎস্যজীবী সমিতির সভাপতিকে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ১১:৩৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১১:৩৬

চুয়াডাঙ্গায় মৎস্যজীবী সমিতির সভাপতিকে গুলি করে হত্যা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামে মৎস্যজীবী সমিতির সভাপতি জিয়াউর রহমানকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত জিয়া কায়েতপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ।
এলাকাবাসী জানায়, কায়েতপাড়া মৎসজীবি সমিতির সভাপতি জিয়াউর রহমান মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে রামদিয়া-কায়েতপাড়া বাওড় থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে দুর্বৃত্তরা জিয়ার মাথায় একাধিক গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আলমডাঙ্গা থানা পুলিশ জিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সেলিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ ।
আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, কায়েতপাড়া নারায়ণকান্দি মৎস্যজীবী সমতির সভাপতি জিয়া মঙ্গলবার রাত অনুমানিক আড়াইটার দিকে কায়েতপাড়া বিল পাহারা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় ৭/৮ জনের একদল সন্ত্রাসী তার বাড়ির কাছেই তাকে গুলি করে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে জিয়ার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
এ ব্যপারে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের