কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনের উৎসব শুরু আগামীকাল

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ মে ২০১৭, ২০:২৬আপডেট : ০৭ মে ২০১৭, ২০:৪১

কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনের উৎসব শুরু আগামীকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিগুরুর স্মৃতিধন্য কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ কুঠিবাড়ীতে সোমবার থেকে শুরু হচ্ছে তিনদিনের উৎসব। কুষ্টিয়া জেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

আগামীকাল সোমবার সকাল ১০টায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ মাহবুব উল আলম হানিফ এ উৎসবের উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান।

উৎসবের দ্বিতীয় দিন ৯ মে মঙ্গলবার আলোচনা সভায় ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। তৃতীয় দিন ১০ মে বুধবার প্রধান অতিথি হিসেবে থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।

বর্ণিল এ উৎসবের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরপত্তা ব্যবস্থা।

কুষ্টিয়া শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত কুমারখালি উপজেলার শিলাইদহ কুঠিবাড়ী। পদ্মা নদীর তীরবর্তী ছায়াশীতল ও নিরিবিল পরিবেশ থাকার কারণেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার ফিরে আসতেন তার স্মৃতিধন্য এই কুঠিবাড়ীতে। এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী অনেক কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক ও উপন্যাস। বছর জুড়ে এ কুঠিবাড়ীতে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। তবে কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্রভক্তদের মনে যেন আলাদা মাত্রা যোগ হয়।

কবিগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানমালার পাশাপাশি কুঠিবাড়ীর আঙিনার পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে বসছে গ্রামীণ মেলা।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের