যবিপ্রবির ভিসি হলেন ঢাবির অধ্যাপক ড. মো. আনোয়ার

যশোর প্রতিনিধি
১৫ মে ২০১৭, ২০:২৬ আপডেট : ১৫ মে ২০১৭, ২০:২৮

ড. মো. আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন। সোমবার (১৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
ওই আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন।

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৭ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ওই বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণি বোর্ড, সিনেট, সিন্ডিকেট, রিজেন্ট বোর্ড, অ্যাকাডেমিক কাউন্সিল ও বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে ২০০৯ সালের ৭ এপ্রিল যবিপ্রবির উপাচার্য হিসেবে যোগ দিয়ে পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. আব্দুস সাত্তার। গত ৬ এপ্রিল তার মেয়াদ শেষ হওয়ার পর থেকে যবিপ্রবির উপাচার্য পদটি শূন্য ছিল।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
ইসরায়েলি উড়োজাহাজকে অবতরণের অনুমতি দিলো না আমিরাত
ইসরায়েলি উড়োজাহাজকে অবতরণের অনুমতি দিলো না আমিরাত
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কী বললেন মার্তিনেজ
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কী বললেন মার্তিনেজ
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন
বিমানবন্দরে বিশৃঙ্খলা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম